আমরা নেটওয়ার্কসের লভ্যাংশ অনুমোদন

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-৩০ ১৭:১২:৪০


পুঁজিবাজারের তালিকাভুক্ত আমরা নেটওয়ার্কস লিমিটেডের ১৯তম বার্ষিক সাধারন সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। কোম্পানীর চেয়ারম্যান সৈয়দ ফারুক আহমেদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (৩০ ডিসেম্বর) ডিজিটাল প্লাটর্ফমে ডিজিটাল প্লাটর্ফমে ১৯তম বার্ষিক সাধারন সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

এজিএমে অন্যান্য এজেন্ডার পাশাপাশি ২০১৯-২০২০ হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।

সভায় অন্যান্যের সাথে সংযুক্ত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফরহাদ আহমেদ, পরিচালক সৈয়দা মুনিয়া আহমেদ, পরিচালক ফাহমিদা আহমেদ, স্বতন্ত্র পরিচালক মাহবুব মুস্তাফিজুর রহমান, প্রধান অর্থ কর্মকর্তা মোঃ এনামুল হক এবং কোম্পানি সচিব সৈয়দ মনিরুজ্জামান।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ