ডিসেম্বরের শীর্ষ ডিলার ইসলামী ব্যাংক সিকিউরিটিজ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০১-০৫ ০৯:৪৬:৫১
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ডিসেম্বর মাসের শীর্ষ ২০ ডিলারের তালিকা প্রকাশ করেছে । এতে গত মাসে প্রথম স্থান দখল করে আছে ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
জানা গেছে, শীর্ষ ডিলার এর দ্বিতীয় স্থানে রয়েছে ইউনাইটেড সিকিউরিটিজ লিমিটেড। এরপর তৃতীয় স্থানে রয়েছে আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড।
এছাড়া গত মাসে চতুর্থ স্থানে রয়েছে পদ্মা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, পঞ্চম প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, ষষ্ঠ সার সিকিউরিটিজ লিমিটেড, সপ্তম এমটিবি সিকিউরিটিজ লিমিটেড, অষ্টম পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, নবম দোহা সিকিউরিটিজ এবং দশম স্থানে রয়েছে এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড।
এরপর যথাক্রমে রয়েছে :- ভারটেক্স স্টক এন্ড সিকিউরিটিজ, ভিশন ক্যাপিটাল ম্যানেজমেন্ট, ডিএলআইসি সিকিউরিটিজ, আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড, ইবিএল সিকিউরিটিজ লিমিটেড, শান্তা সিকিউরিটিজ, স্কয়ার সিকিউরিটিজ, এম সিকিউরিটিজ, রুপালি ব্যাংক সিকিউরিটিজ এবং কমার্স ব্যাংক সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/০৯:৪৬/৫/১/২০২১






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













