সিরাজগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০১-০৬ ১৫:৩১:১২
সিরাজগঞ্জের র্যাব- ১২ সদস্যরা অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো: শহিদুল ইসলাম (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত শহিদুল ইসলাম সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার মধ্য ভদ্রঘাট গ্রামের মৃত শাহাজাহান আলীর ছেলে। র্যাব-১২’র সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকার গত মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যারাতে ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গোল চত্বর এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে সিমসহ ১টি মোবাইল জব্দ করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
সানবিডি/নাজমুল






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













