উল্লাপাড়ায় মহাসড়কের উপর থেকে কাঁচাবাজার উচ্ছেদ
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০১-০৭ ১৯:২৯:৫১
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া হাটের মহাসড়কের রাস্তার উপর কাঁচা বাজার উচ্ছেদ করেছে পুলিশ। বগুড়া-নগরবাড়ি মহাসড়কের উল্লেখিত স্থানে সড়ক দূর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিকেলের দিকে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি নূরনবী প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মহাসড়ক সংলগ্ন ওই রাস্তার উপর প্রায় ২ মাস ধরে কাঁচাবাজার বসছিল। তবে শীতকালীন সবজির বাজার জমজমাট হওয়ায় বড় ধরণের দূর্ঘটনার আশংকা ছিল।
এ বিষয়ে হাট কর্তৃপক্ষ একাধিকবার সতর্ক করলেও কোন ব্যবস্থা নেয়নি। অবশেষে উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে এই জীবন ঝুঁকি কাঁচাবাজার উচ্ছেদ করা হয়। এ সময় সার্জেন্ট আমিনুলসহ অনান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সানবিডি/নাজমুল






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













