সিরাজগঞ্জের দুর্গম চরে সানশাইন বাংলাদেশের শীতবস্ত্র বিতরণ
জেলা প্রতিনিধি আপডেট: ২০২১-০১-১০ ১৬:৫৬:২০
সিরাজগঞ্জ সদর উপজেলার দুর্গম চরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে সেচ্ছাসেবী সংগঠন সানশাইন বাংলাদেশ।
শনিবার (৯ জানুয়ারি ২০২১) বিকেলে কাওয়াকোলা ইউনিয়নের যমুনা নদীর চরের চারটি গ্রামে এসব কম্বল দেওয়া হয়।
কম্বল পাওয়ার আনন্দে কাওয়াকোলার বড় কয়ড়া গ্রামের জবেদা বেগম (৫৫) বলেন, ‘ছেলে রাবিয়া কইরা সংসার আলাদা করছে। আমাক কোন ট্যাহা পয়সা দেয়না। শীতে অনেক কষ্ট অইতেছে। কম্বল পাইয়া ভাল নাগতেছে।’

সানশাইন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হাসানুল বান্না জানান, এই তীব্র শীতে সিরাজগঞ্জের যমুনা নদী ভাঙন কবলিত ও সুবিধা বঞ্চিত মানুষদের পাশে দাঁড়িয়েছে সানশাইন বাংলাদেশ। চরের মানুষগুলো বরাবরই অবহেলিত। শীতবস্ত্র বিতরণ করতে আমরা প্রত্যন্ত অঞ্চলের অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে খুঁজে বের করে, তাদের মাঝে কম্বল বিলিয়ে দিয়েছি।
এসময় উপস্থিত ছিলেন সানশাইন বাংলাদেশের সদস্য উজ্জ্বল খান, আশরাফুল খান, নজরুল ইসলাম মুক্তা, অন্তর খান।
সানবিডি/নাজমুল






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













