ডিএসইর ওএমএসের রক্ষণাবেক্ষণ অব্যাহত থাকবে ৩ সপ্তাহ

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২১-০১-১০ ১৪:৪২:২৩


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সক্ষমতা বাড়ানোর জন‌্য আগামী তিন সপ্তাহ অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের (ওএমএস) রক্ষণাবেক্ষণ কাজ অব্যাহত থাকবে ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের সক্ষমতা বাড়ানোর জন্য আগামী ১১ জানুয়ারি থেকে ১ ফেব্রয়ারি পর্যন্ত ডিএসইর রক্ষণাবেক্ষণের কাজ অব্যাহত থাকবে৷ এছাড়া, ডিএসইর মোবাইল অ্যাপের মাধ্যমে ট্রেডিংয়ের সেবা আগামী ১১ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত সকাল ১০টা ১৫ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত চালু থাকবে৷ নির্ধারিত সময়ের পর আগের নিয়মেই মোবাইল অ্যাপের মাধ্যমে ট্রেডিং এর সেবা চালু থাকবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd News–ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১৩:৫০/১০/১/২০২১