করোনা প্রতিরোধে মালয়েশিয়ায় জরুরি অবস্থা জারি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০১-১২ ১৪:৫৭:০৯


প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মালয়েশিয়ায় জরুরি অবস্থা করেছেন দেশটির সুলতান আবদুল্লাহ সুলতান আহমাদ শাহ।

দক্ষিণ-পূর্ব এশীয় দেশটির অধিকাংশ এলাকায় প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন ব্যাপক বিধিনিষেধ আরোপ করার একদিন পর সুলতানের কাছ থেকে এমন সিদ্ধান্ত এসেছে। বার্তা সংস্থা এএফপির খবরে এমন তথ্য বলা হয়েছে।

ইতিমধ্যে সেখানকার অধিকাংশ ব্যবসা বন্ধ ঘোষণা করা হয়েছে। স্বাস্থ্য ব্যবস্থাও বিপর্যয়ের মুখোমুখি রয়েছে। সোমবারের এক বৈঠকে প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের কাছ থেকে অনুরোধ আসার পর ১ আগস্ট থেকে জরুরি অবস্থা ঘোষণায় রাজি হয়েছেন সুলতান আবদুল্লাহ আহমাদ শাহ।

এ ব্যাপারে টেলিভিশনে দেওয়া ভাষণে মুহিউদ্দিন বলেন, পার্লামেন্ট স্থগিত থাকবে এবং কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না। প্রয়োজন হলে রাজা নতুন আইন সচল করতে পারবেন।

সানবিডি/এনজে/