করোনার উৎপত্তি তদন্তে উহানে ডব্লিউএইচওর বিজ্ঞানীরা

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০১-১৪ ১৫:৪৪:৩৫


বিশ্বজুড়ে ছোবল হানা মহামারি করোনাভাইরাসের উৎস সন্ধানে চীনের উহান শহরে গেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বিশেষজ্ঞ একটি দল।

এ ব্যাপারে বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক পর্যায়ের স্বনামধন্য ১০ বিজ্ঞানীর এ দলটি চীনে পৌঁছায়। সেখানে দুই সপ্তাহ কোয়ারেন্টিনে থাকতে হবে তাদের।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বেইজিংয়ের মধ্যে কয়েক মাস আলোচনার পর করোনার উৎস সন্ধানে তদন্ত দলটি আসার অনুমতি পায়।

জানুয়ারির শুরুর দিকেই বিশেষজ্ঞ দলটির চীনে ঢোকার কথা থাকলেও চীন দলটিকে সে দেশে প্রবেশের অনুমতি না দেওয়ায় তাদের যাত্রায় দেরি হচ্ছে বলে অভিযোগ উঠেছিল।

উহানে ডব্লিউএইচওর পাঠানো ১০ বিজ্ঞানী মূলত ঠিক কী ঘটেছিল এবং ভবিষ্যতে এ ধরনের প্রাদুর্ভাব ঠেকানোর উপায় খুঁজবেন বলে জানিয়েছেন দলটির সদস্য একজন জীববিজ্ঞানী।

সানবিডি/এনজে