বেনাপোলে এক হুন্ডী ব্যবসায়ী আটক
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০১-১৫ ১৫:০৯:৪২
বেনাপোল আান্তর্জাতিক চেকপোষ্ট এলাকা থেকে ১২ হাজার ৫০০ মার্কিন ডলার ও ২০ হাজার রুপি সহ কবির উদ্দিন ভূইয়া (৪০) নামে এক বাংলাদেশী হুন্ডী ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি সদস্যরা।
৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল সেলিম রেজা জানান, ভারত থেকে একজন পাসপোর্ট যাত্রী বিপুল পরিমান ডলার ও রুপী নিয়ে বাংলাদেশে আসছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা চেকপোস্টে অভিযান চালিয়ে তার ব্যাগে লুকিয়ে রাখা ১২ হাজার ৫০০ মার্কিন ডলার ও ২০ হাজার রুপি সহ তাকে আটক করা হয়।
আটককৃত পাসপোর্ট যাত্রী কবির উদ্দীন ভূইয়া গোপালগঞ জেলার কাশিয়ানি থানার ফুকরা গ্রামের কাঞ্চণ আলী খানের পুত্র।সে একজন হুন্ডি ব্যবসায়ী বলে বিজিবি জানায়।
জব্দকৃত ডলার বাংলাদেশী টাকায় ১০ লাখ ৫০ হাজার টাকা ও রুপীর মূল্য ১ লক্ষ ৩৯ হাজার টাকা। আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দিয়ে ডলার ও রুপি সহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













