মেয়রসহ ১৩ কাউন্সিলর প্রার্থীর ভোট বর্জন
জেলা প্রতিনিধি আপডেট: ২০২১-০১-১৬ ১১:৪৫:০৩
মোংলা পোর্ট পৌরসভা নির্বাচনে অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ এনে বিএনপির মেয়র প্রার্থীসহ মোট ১৩ জন কাউন্সিলর প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
ভোট বর্জনকারী কাউন্সিলর প্রার্থীদের মধ্যে জামায়াত সমর্থিত দুজনসহ মোট ৯ জন রয়েছেন। এছাড়া ৪ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীও ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
শনিবার (১৬ জানুয়ারি) সকাল ১০টা ৪৫মিনিটে বিএনপির মেয়র প্রার্থী জুলফিকার আলী নিজ বাসভবনে প্রার্থীরা এ ভোট বর্জনের ঘোষণা দেন।
প্রার্থীদের ভোট বর্জনের বিষয়ে রিটার্নিং কর্মকর্তা কিংবা নির্বাচন সংশ্লিষ্ট কারও বক্তব্য তাৎক্ষণিভাবে পাওয়া যায়নি।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













