ফাইজারের টিকা নিয়ে নরওয়েতে ২৩ জনের মৃত্যু

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০১-১৬ ১৪:২২:৫১


মার্কিন যুক্তরাষ্ট্রের ফাইজার কোম্পানির উদ্ভাবিত টিকা নেওয়ার পর নরওয়েতে ২৩ জনের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, টিকা নেওয়ার পর এর পার্শ্বপ্রতিক্রিয়ায় তাদের মৃত্যু হতে পারে।  খবর নিউইয়র্ক পোস্টের।

ফাইজার-বায়োএনটেকের টিকা নেওয়া ওই ২৩ জনই নরওয়ের বিভিন্ন নাসিংহোমের বাসিন্দা। এদের মধ্যে ১৩ জনের বয়স ৮০ বছরের বেশি।

সানবিডি/এনজে