আমরা পশ্চিমা কোনো দেশের নির্দেশ মানব না: এরদোগান

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০১-১৭ ১৪:৪২:৪৯


অত্যাধূনিক রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা এস-৪০০ কেনার বিষয়ে যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, পশ্চিমা কোনো দেশের নির্দেশ মানব না।

গত শুক্রবার জুমার নামাজ শেষে তুর্কি প্রেসিডেন্ট সাংবাদিকদের এ কথা জানান। খবর হুরিয়াতের।

এ সময় তিনি বলেন, আমেরিকার কঠোর বিরোধিতা সত্ত্বেও তুরস্ক রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা কেনার বিষয়ে চুক্তি করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার দ্বিতীয় চালান পাওয়ার জন্য রাশিয়ার সঙ্গে তার দেশ আলোচনা অব্যাহত রাখবে। এ বিষয়ে চলতি মাসের শেষ দিকে দুপক্ষ আলোচনায় বসবে বলে জানিয়েছেন তিনি।

এরদোগান আরো বলেন, আমাদের প্রতিরক্ষা খাতের জন্য কী ধরনের পদক্ষেপ নেব তা অন্য কোনো দেশ ঠিক করে দিতে পারে না।

সানবিডি/এনজে