সামরিক বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৪০ হুতি বিদ্রোহী নিহত
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০১-১৮ ১৫:০০:৫৪
ইয়েমেনের আল হুদায়হ প্রদেশে রোববার দেশটির সামরিক বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৪০ হুতি বিদ্রোহী নিহত হয়েছেন।
এই সংঘর্ষের সময় হুতিদের হামলায় দুই সেনা সদস্যও প্রাণ হারিয়েছেন। দেশটির সেনাবাহিনীর এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করা হয়। খবর আনাদোলুর।
এ ব্যাপারে সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, আল হুদায়হ প্রদেশের দক্ষিণাঞ্চলীয় জেলা হায়স ও আদ দুরায়হিমিতে সরকারি বাহিনীর ওপর হামলার প্রস্তুতি নিচ্ছিল হুতি বিদ্রোহীরা।
গোপন সূত্রে এ খবর পেয়ে হুতিদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালায় সেনাবাহিনী। এতেই ওই হতাহতের ঘটনা ঘটে।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














