মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার

ভোলায় পাকা বাড়ি পাচ্ছেন ৫২০ ভুমিহীন পরিবার

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০১-১৮ ১৯:৫৬:০৮


মহান মুক্তিযুদ্ধের সংগ্রামী নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার হিসেবে পাকা বাড়ি পাচ্ছেন দ্বীপ জেলা ভোলার ৫২০ ভূমিহীন ও গৃহহীন পরিবার।  প্রধানমন্ত্রীর বিশেষ এই উপহারের খুশি হতদরিদ্ররা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে এসব ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। আগামী ২৩ জানুয়ারি ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর উপহার দেওয়ার উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। এসব ঘর নির্মাণকাজ পরিদর্শনে এসে ভোলা জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিক জানান, দ্রুত কাজ শেষ করা হচ্ছে।

দ্বীপ জেলা ভোলার  জেলার ৫২০টি অসহায়, ভূমিহীন ও গৃহহীন পরিবার মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার পাচ্ছেন। তবে এই  গুচ্ছগ্রামে এখনও পানি সরবরাহের ব্যবস্থা না থাকায় দুর্ভোগ পোহাতে হবে বলে আশঙ্কা করছেন অনেকে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনায় সারাদেশের মতো ভোলায় খাস জমি খুঁজে কাজটি বাস্তবায়ন করছে উপজেলা প্রশাসন। আর নিয়মিত তদারকি করছে জেলা প্রশাসন।

সানবিডি/এনজে