অভিবাসীদের বৈধতা দিতে বাইডেনের ৮ বছর মেয়াদী পরিকল্পনা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০১-১৯ ১৪:২৮:৪০
মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বগ্রহণের প্রথম দিনেই একটি বিস্তৃত অভিবাসন বিল প্রস্তাবের পরিকল্পনা করেছেন জো বাইডেন। এতে দেশটিতে বসবাসরত এক কোটি ১০ লাখ অনিবন্ধিত অভিবাসীর আট বছরের মধ্যে বৈধ হওয়ার সুযোগ তৈরি হবে।
নির্বাচনে পরাজিত হওয়া কট্টর অভিবাসনবিরোধী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পূর্ণ বিপরীতে গিয়ে এই আইনটির প্রস্তাব করতে যাচ্ছেন তিনি।-খবর টাইমের
আজ বুধবার বাইডেনের অভিষেকের মধ্য দিয়ে ট্রাম্পের চার বছরের মেয়াদের ইতি ঘটতে যাচ্ছে।
ট্রাম্পের সময়ে যুক্তরাষ্ট্রের যেসব নীতি বদলে ফেলা হয়েছিল, সেগুলো আবার আগের অবস্থায় ফিরিয়ে আনার প্রতিশ্রুতি করোনাভাইরাস মহামারী শুরুর আগে থেকেই দিয়ে আসছিলেন বাইডেন।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














