এবার যুক্তরাষ্ট্রের ওপর নিষেধাজ্ঞা আরোপ করল ইরান

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০১-২০ ১৪:৩০:২৭


এবার বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান।

মঙ্গলবার ইরানের পররাষ্ট্র ইরানের  মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ মঙ্গলবার এ নিষেধাজ্ঞার কথা জানান। খবর আনাদোলুর।

ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলায়মানি এবং শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরিজাদেহ হত্যাকাণ্ডে মার্কিন পৃষ্ঠপোষকতার দায়ে তাদের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

এ নিষেধাজ্ঞার আওতায় ট্রাম্প ও পম্পেও ছাড়াও আছেন, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টোফার মিলার, অর্থমন্ত্রী স্টিভেন এমনুচিন, সাবেক প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার, জাতীয় নিরাপত্তা পরামর্শক জন বোলটন ও সিআইয়ের পরিচালক জিনা হাসপেল।

সানবিডি/এনজে