ইরান ইস্যুতে মিত্রদের সঙ্গে আলোচনা করবেন বাইডেন

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০১-২১ ১৫:২১:৪০


মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টে জো বাইডেনের প্রশাসন কূটনৈতিকভাবে ইরানের ওপর পারমাণবিক বাধ্যবাধকতা ‍আরও জোরদার ও দীর্ঘায়িত করতে চাচ্ছে।

হোয়াইট হাউসের নতুন প্রেসসচিব জেন সাকি বিদেশি প্রতিপক্ষ ও মিত্রদের সঙ্গে আলাপে এই ইস্যুটি থাকবে বলে জানিয়েছেন। এ বিষয়ে বাইডেন বলেছেন, তেহরান যদি ২০১৫ সালের চুক্তি কঠোরভাবে মেনে চলে, তবে ওয়াশিংটনও তা-ই করবে।

বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি এমন খবর দিয়েছে। চুক্তিতে অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে রেহাইয়ের বিনিময়ে ইরানের পারমাণবিক কর্মসূচির রাস টেনে ধরার কথা রয়েছে।

সানবিডি/এনজে