পাকিস্তানের মাঝারি পাল্লার সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০১-২১ ২০:২৯:৩২


আরব সাগরে মাঝারি পাল্ল‍ার সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর দাবি করেছে পাকিস্তান। এ ব্যাপারে দেশটির সেনাবাহিনী জানায়, ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য শাহীন-৩ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি বুধবার আরব সাগরে পরীক্ষা করা হয়। এটি ২ হাজার ৭৫০ কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। খবর-আল জাজিরার।

এই পরীক্ষার সময় দেশটির জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান লে. জেনারেল নাদিম জাকি মাঞ্জ এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তবে শাহীন-৩ ক্ষেপণাস্ত্রটি পারমাণবিক বোমা বহনে সক্ষম কিনা তা জানায়নি পাকিস্তানের সেনাবাহিনী। যদিও এর আগে তারা দাবি করেছিল যে, এই ক্ষেপণাস্ত্র পরমাণু বোমা বহনে সক্ষম।

সানবিডি/এনজে