দরিদ্র দেশগুলোকে ৪ কোটি ভ্যাকসিন দিচ্ছে ফাইজার

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০১-২৩ ১৮:০৫:১৮


মার্কিন যুক্তরাষ্ট্রের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাইজার (বায়োএনটেক) জানিয়েছে, তারা দরিদ্র দেশগুলোকে ৪০ মিলিয়ন তথা ৪ কোটি করোনার টিকা দিবে। শুক্রবার (২২ জানুয়ারি) কোভ্যাক্সের মাধ্যমে কোনও মুনাফা ছাড়াই উৎপাদন মূল্যে ভ্যাকসিন দেওয়ার ঘোষণা দেয় তারা।

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বিশ্বের বিভিন্ন দেশে ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে। তবে শুরু হওয়া দেশগুলোর বেশির ভাগই উন্নত দেশ। এই তালিকায় দরিদ্র দেশগুলো নেই। এই দেশগুলো কবে নাগাদ ভ্যাকসিন পাবে তাও অনিশ্চিত। এমন প্রেক্ষাপটে বিশ্বব্যাপী করোনাভাইরাসের টিকার সুসম বণ্টন নিশ্চিতের উদ্যোগ কোভ্যাক্স-এর মাধ্যমে দরিদ্র দেশগুলোকে উৎপাদন মূল্যে টিকা সরবরাহের ঘোষণা দিলো ফাইজার।

কোভ্যাক্সের তালিকায় বিশ্বের ৯২টি দেশ রয়েছে, যেগুলো নিম্ন আয় ও নিম্ন মধ্য আয়ের দেশ।

সূত্র: এএফপি