ইরাকে আইএসের হামলায় আধাসামরিক বাহিনীর ১১ সদস্য নিহত
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০১-২৪ ১৪:৪৮:৫৪
ইরাকের আধাসামরিক বাহিনী হাশদ আশ-শাবির কমপক্ষে ১১ সদস্যকে গুলি করে হত্যা করেছে উগ্রবাদী জঙ্গিগোষ্ঠী আইএস।
এ ব্যাপারে ইরাকের সেনাবাহিনী জানিয়েছে, শনিবার দেশটির উত্তরাঞ্চলীয় সালাউদ্দিন প্রদেশে অতর্কিত হামলায় এসব যোদ্ধা নিহত হন। খবর এএফপির।
প্রদেশের রাজধানী তিকরিতের কাছে শনিবার রাতে আইএস জঙ্গিরা হালকা অস্ত্রশস্ত্র নিয়ে ওই হামলা চালায়।
ইরাকের রাজধানী বাগদাদে আইএসের জোড়া আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩২ জন নিরীহ পথচারী নিহত হওয়ার দুদিন পর হাশদ আশ-শাবির সদস্যদের হত্যা করল এ জঙ্গিগোষ্ঠী।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














