করোনায় মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে
আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২১-০১-২৮ ১০:২০:৪১
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১০ কোটি ১৪ লাখ ৩৩ হাজার ৯০ জন। এতে মারা গেছেন ২১ লাখ ৮৪ হাজার ১২০ জন আর সুস্থ হয়েছেন সাত কোটি ৩৩ লাখ ২০ হাজার ৪৪৮ জন।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে আটটা পর্যন্ত আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে। তাদের সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনা মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২২১টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।
বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দুই কোটি ৬১ লাখ ৬৬ হাজার ২০১ জন। এর মধ্যে মারা গেছেন চার লাখ ৩৯ হাজার ৫১৭ জন আর সুস্থ হয়েছেন এক কোটি ৫৯ লাখ ৪২ হাজার ৭৫৭ জন।
ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। দেশটিতে করোনায় সংক্রমিত হয়েছেন এক কোটি সাত লাখ দুই হাজার ৩১ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৫৩ হাজার ৮৮৫ জন আর সুস্থ হয়েছেনে এক কোটি তিন লাখ ৭২ হাজার ৮১৮ জন।
করোনা সংক্রমণের দিক থেকে তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল। সেখানে করোনায় সংক্রমিত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা ৯০ লাখ ৪৮৫ জন। এর মধ্যে মারা গেছেন দুই লাখ ২০ হাজার ২৩৭ জন এবং সুস্থ হয়েছেন ৭৭ লাখ ৯৮ হাজার ৬৫৫ জন।
তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ, যুক্তরাজ্য পঞ্চম, ফ্রান্স ষষ্ঠ, স্পেন সপ্তম, ইতালি অষ্টম, তুরস্ক নবম ও জার্মানি রয়েছে দশম অবস্থানে। তালিকায় বাংলাদেশের অবস্থান ৩১তম। এছাড়া ভাইরাসটির উৎপত্তিস্থল চীনে বর্তমানে আক্রান্তের সংখ্যা ৮৯ হাজার ৩২৬ জন। এর মধ্যে চার হাজার ৬৩৬ জনের মৃত্যু হয়েছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














