ফিলিস্তিনিদের মসজিদ গুঁড়িয়ে দিল ইসরাইলি সেনারা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০১-২৮ ১৪:৩১:৫৬
ফিলিস্তিনের পশ্চিমতীর এলাকায় মুসলিম সম্প্রদায়ের সাতটি বাড়ি ও একটি মসজিদ ধ্বংস করেছে অবৈধ দখলদার ইসরাইলি বাহিনী।
বুধবার সকালে ইসরাইলের কয়েকটি সামরিক যান ও বুলডোজার দক্ষিণ হেব্রনের ওম কাসা শহরে ওই নির্মাণাধীন মসজিদসহ ফিলিস্তিনিদের বাড়িঘর গুঁড়িয়ে দিয়েছে। খবর আনাদোলুর।
ইহুদিবাদী দেশটির বর্বর সেনারা ১৪০ বর্গমিটার আয়তনের নির্মাণাধীন মসজিদটি ধ্বংস করে দেয়। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, দখলদার বাহিনী মসজিদের কাছের একটি বিদ্যালয়ের কূপও ধ্বংস করে দিয়েছে।
বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ওই কূপের পানি ব্যবহার করত। ইসরাইল জানায়, মসজিদটি নির্মাণের জন্য অনুমতি নেওয়া হয়নি। তাই তা ভেঙে দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক নিয়মনীতির তোয়াক্কা না করে ইসরাইলি বাহিনী প্রতিদিনই শিশুসহ ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে হামলা চালাচ্ছে এবং ঘরবাড়ি এমনকি মসজিদ ধ্বংস করছে। তাদের জীবিকার উৎস জলপাই বাগান ধ্বংস করে পথের ভিকারি বানাচ্ছে।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














