আজ দেশে ৭ কোভিড রোগীর মৃত্যু, শনাক্ত ৪৫৪

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০১-২৯ ১৫:৪৮:০৫


করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে ৪৫৪ জন।

শুক্রবার (২৯ জানুয়ারি) বিকালে স্বাস্থ্য অধিদফতর এক বুলেটিনে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এ তথ্য জানিয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৪৫৪ জনকে নিয়ে দেশে আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৩৪ হাজার ৪০৭ জন। আরও ৭ জনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে ৮ হাজার ৯৪ হয়েছে।

গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪১৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৭৮ হাজার ৯৬০ জন হয়েছে।