ফ্রান্স ও পশ্চিমা দেশগুলোকে হুশিয়ারি দিল ইরান

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০১-৩১ ২১:১২:৪৪


পারস্য উপসাগরে ফ্রান্স এবং পশ্চিমা দেশগুলোতে তৈরি অস্ত্রের কারণে অস্থিতিশীলতা সৃষ্টি হয় বলে দাবি করেছে ইরান।

একইসঙ্গে ইরান বিষয়ে ফরাসি প্রেসিডেন্টের সাম্প্রতিক বক্তব্যেরও তীব্র নিন্দা জানিয়েছে দেশটি।

এ ব্যাপারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, পারস্য উপসাগরে অস্থিতিশীলতা সৃষ্টির প্রধান কারণ ফ্রান্স এবং অন্য পশ্চিমা দেশগুলোতে তৈরি অস্ত্র।

এসব দেশের অস্ত্রের বন্যা বন্ধ না হওয়া পর্যন্ত কেউ আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রত্যাশা করতে পারে না।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ মুখপাত্র আরও বলেন, পরমাণু সমঝোতা হচ্ছে বহু পক্ষের অংশগ্রহণে স্বাক্ষরিত একটি আন্তর্জাতিক চুক্তি যা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ২২৩১ নাম্বর প্রস্তাবের মাধ্যমে অনুমোদিত হয়েছে।

এটি কোনোভাবেই নতুন করে আলোচনার বিষয় হতে পারে না এবং এর কোন ধারা-উপধারাও পরিবর্তিত হবে না।

সানবিডি/এনজে