আটক ২৯ বাংলাদেশিকে হস্তান্তর করেছে ভারত
প্রকাশ: ২০১৬-০১-০৩ ১০:৪৫:২৩
অবৈধপথে ভারতে গিয়ে আটক ২৯ বাংলাদেশিকে হস্তান্তর করেছে ভারত।শনিবার রাতে বেনাপোল চেকপোস্ট দিয়ে তাদের হস্তান্তর করা হয়।২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্পের সুবেদার আব্দুল হামিদ জানান, অবৈধপথে ভারতে গিয়ে সেখানকার সীমান্তবর্তী বনগাঁও এলাকায় বিএসএফের হাতে আটক হয় ২৯ বাংলাদেশি নারী, শিশু ও পুরুষ।
বিএসএফ তাদের কারাগারে না পাঠিয়ে শনিবার রাত সাড়ে আটটায় বিজিবির কাছে হস্থান্তর করে।তাদের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে ১১-সি ধারায় মামলা দিয়ে রাতেই বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।আটকদের মধ্যে আটজন নারী,১৭ জন পুরুষ ও চারজন শিশু রয়েছে।
ভালো কাজের প্রলোভন দেখিয়ে দালালচক্র এদের সীমান্ত পথে পাচার করে তাদের ভারতে নিয়ে যায়।বেনাপোল পোর্ট থানা পুলিশের ডিউটি অফিসার উপ-পরিদর্শক আশরাফ হোসেন জানান, আটক নারী-পুরুষদের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হবে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














