প্রধানমন্ত্রীর নিজের লেখা বইয়ের মোড়ক উন্মোচন
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০২-০২ ১৪:৩৫:০৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নিজের লেখা ‘জনক আমার-নেতা আমার’ বইয়ের মোড়ক উন্মোচন করেছেন। সোমবার জাতীয় সংসদ ভবনের কার্যালয়ে বইটির মোড়ক উন্মোচন করেন তিনি।
এই বইটিতে পাঠকরা বঙ্গবন্ধু জীবনকথা ও সংগ্রামগাথার সমান্তরালে খুঁজে পাবেন গোটা বাঙালি জাতির উন্মেষকথা ও বিজয়গাথা, কারণ বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন। পাশাপাশি ১৯৭৫-এর কালো অধ্যায়, হত্যাকাণ্ডের বিচারের মাধ্যমে বাঙালির কলঙ্কমোচন ও শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর গল্পও খুঁজে পাওয়া যাবে। বঙ্গবন্ধুর জনশতবর্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘জনক আমার-নেতা আমার’ বই প্রতিটি বাঙালির জন্য এক অনন্য উপহার।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














