কম্পিউটার ট্রেনিং সেন্টারে খাদিজাতুল মুক্তার সফলতার স্বপ্ন
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০২-০৪ ১২:৪৮:৫২
দিনাজপুর জেলার সদর থানার নিভৃত পল্লী এলাকা রামডুবি হাট।এই এলাকার সদরপুর গ্রামের স্থায়ী বাসিন্দা খাদিজাতুল মুক্তা।তিনি দিনাজপুর সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগে এম.এস.সি তে অধ্যয়নরত।তিনি একান্ত নিজের প্রচেষ্টায় এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তিনি লাবিবা কম্পিউটার ট্রেনিং সেন্টার নামে এটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন।এটি বাংলাদেশ ডাকবিভাগের নিয়ন্ত্রণে পরিচালিত। এই ট্রেনিং সেন্টারের মাধ্যমে সফলতার পথে এগিয়ে যাচ্ছেন তিনি।এই ট্রেনিং সেন্টারের কাজকে এগিয়ে নিতে তিনি ‘লাবিবা কম্পিউটার ট্রেনিং সেন্টার’ নামে একটি ফেসবুক পেজ তৈরি করেছেন। তিনি এই ট্রেনিং সেন্টারের মাধ্যমে এলাকার তরুণ-তরুণীদের কে কম্পিউটার প্রশিক্ষনের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছেন।তাকে এই উদ্যোগে বিশেষভাবে সহায়তা করেছেন মো: ওয়ারেছুল ইসলাম।

তার উদ্যোক্তা জীবনে আসার গল্পটা জানতে চাইলে তিনি সানবিডি প্রতিনিধিকে জানান, দশম শ্রেণীতে পড়ালেখা অবস্থায় তার বিয়ে হয়।তখন থেকেই তার স্বপ্ন ছিলো প্রযুক্তির এই সময়কে সামনে রেখে তিনি একটি ‘কম্পিউটার ট্রেনিং সেন্টার’ গড়ে তুলবেন। সেই প্রত্যাশাকে সামনে রেখেই তিনি সকল বাঁধা-প্রতিবন্ধকতাকে এড়িয়ে নিজ স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে চলেছেন।
মুক্তা আক্তার জানান, তার এই উদ্যোগ শুরু করার প্রাথমিক অবস্থায় তাকে বিশেষভাবে সহায়তা করেন পার্শ্ববর্তী থানার কম্পিউটার ট্রেনিং সেন্টারের সফল উদ্যোক্তা আকবর আলী।
মুক্তা আক্তার বলেন, প্রাথমিক অবস্থায় তিনি তিনটি কম্পিউটার নিয়ে ৭ জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ প্রদানের প্রক্রিয়া শুরু করেন। এখন তার প্রশিক্ষন সেন্টারে ১০টি কম্পিউটার আছে। এর মাধ্যমে তিনি ৪৫ জন শিক্ষার্থীকে প্রশিক্ষন দিচ্ছেন।তার এই সেন্টার থেকে এখন অবধি ৩১ জন শিক্ষার্থী প্রশিক্ষন গ্রহণ করে বাংলাদেশ ডাক বিভাগের আওতায় সার্টিফিকেট নিয়ে বের হয়েছেন।

মুক্তা আক্তার সানবিডি প্রতিনিধিকে জানান, এই ট্রেনিং সেন্টার থেকে বর্তমানে তার মাসিক ইনকাম প্রায় ১৫ হাজার টাকা।তার এই ট্রেনিং সেন্টার প্রশিক্ষণ প্রদানের ক্ষেত্রে দিনাজপুর জেলায় ৭ম স্থান অর্জন করেছে।
তার এই ট্রেনিং সেন্টার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা সর্ম্পকে জানতে চাইলে তিনি বলেন, তথ্য প্রযুক্তির এই যুগে এই প্রশিক্ষন সেন্টারটিকে তিনি একটি আইটি ফার্ম হিসেবে গড়ে তুলতে চান।এর মাধ্যমে প্রান্তিক এলাকার বেকার যুবকদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদেরকে কর্মসংস্থানের উপযোগি করে গড়ে তুলতে চান।
সানবিডি/ফাহমিদ জামান






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














