মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করার আহ্বান
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০২-০৪ ১৬:৫৬:৪২
মিয়ানমারের সামরিক বাহিনীর অভ্যুত্থান ব্যর্থ করে দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস।
এ ব্যাপারে তিনি বলেছেন, এটি দেশ শাসনের কোনো উপায় হতে পারে না। নির্বাচনের দোহাই দিয়ে সরকারি কর্মকর্তাদের আটক করে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
আজ বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
এই বিবৃতিতে মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা ও এনএলডির শীর্ষ নেতা অং সান সু চিসহ অন্যান্য রাজনীতিবিদদের মুক্তি দেয়ারও আহ্বান জানান তিনি।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














