ফিলিস্তিনিদের উপর ইসরাইলি আগ্রাসনের নিন্দা ইইউ’র

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০২-০৬ ১৪:৪১:০০


ফিলিস্তিনের পশ্চিমতীর এলাকায় একটি বেদুইন গ্রাম গুঁড়িয়ে দেয়ার ঘটনায় দখলদার ইসরাইলের নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইউ)।

ইসরাইলি সেনার ফিলিস্তিনের ওই গ্রামটিতে গত ৩ মাসের মধ্যে দুই দফা অভিযান চালায় ইসরাইলি বাহিনী।

সেখানকার বাসিন্দারা প্রচণ্ড শীতে নারী-শিশুসহ খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন। খবর আনাদোলুর। ইউরোপীয় ইউনিয়ন গত বৃহস্পতিবার ইসরাইলি এ বর্বতার নিন্দা জানায়।

এক বিবৃতিতে ফিলিস্তিনে নিয়োজিত ইউ’র বিশেষ দূত এসভেন কোহেন ভন বার্গসর্ডফ বলেছেন, সাম্প্রতিক সময়ে ইসরাইলিরা ফিলিস্তিনে যেভাবে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছে, তা কোনোভাবেই আইনসম্মত নয়।

সানবিডি/এনজে