ভরিতে ৮০ হাজার টাকা হচ্ছে স্বর্ণের দাম
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০২-০৬ ১৯:৩০:০১
চলমান মহামারি করোনা পরিস্থিতির মধ্যে দেশের বাজারে আবারও বাড়ছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম হবে প্রায় ৮০ হাজার টাকা। চলতি মাসের মধ্যেই নতুন এই দাম চূড়ান্ত হতে পারে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) ইতোমধ্যেই মূল্য সংযোজন কর (ভ্যাট), মজুরিসহ স্বর্ণালংকারের দাম নির্ধারণের বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে।
গত বুধবার বাজুসের সভাপতি এনামুল হক খানের সভাপতিত্বে রাজধানীর একটি কনভেনশন হলে একটি সাধারণ সভা বসে। সভায় সমিতির কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতা এবং সাধারণ জুয়েলার্স ব্যবসায়ীরা অংশ নেন। সভা সূত্রে এসব তথ্য জানা গেছে।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














