উইঘুর ইস্যুতে চীনকে কড়া ‍হুশিয়ারি দিল যুক্তরাষ্ট্র

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০২-০৭ ১৪:৩৮:০৬


চীনে সংখ্যালঘু উইঘুর মুসলিমদের নির্যাতন, তিব্বত ও হংকং ইস্যুতে নেওয়া দেশটির পদক্ষেপের কঠোর সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন শনিবার বেইজিংকে দক্ষিণ এশীয় স্থিতিশীলতার পক্ষে হুমকি আখ্যা দিয়ে হুশিয়ার করেছেন, অবিলম্বে তাদের সব অবৈধ কর্মকাণ্ড জবাবদিহিতার মধ্যে আনা হবে। খবর রয়টার্সের।

শুক্রবার চীনের কমিউনিস্ট পার্টির সেন্ট্রাল ফরেন অ্যাফেয়ার্স কমিশনের পরিচালক ইয়াং জিয়েচির সঙ্গে কথা বলেছেন ব্লিংকেন।

এ ব্যাপারে পরে এক টুইটবার্তায় তিনি বলেন, আমি স্পষ্ট করে বলেছি- আমাদের জাতীয় স্বার্থ, গণতান্ত্রিক মূল্যবোধের সুরক্ষা এবং আন্তর্জাতিক নীতির তোয়াক্কা না করার অভিযোগে চীনকে জবাবদিহির আওতায় আনার পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে– শিনজিয়াং, তিব্বত ও হংকং ইস্যুসহ গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা এবং মানবাধিকার রক্ষায় পাশে থাকবে যুক্তরাষ্ট্র।

সানবিডি/এনজে