বিশ্বের ১০ বড় অর্থনীতির একটি হবে তুরস্ক
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০২-০৮ ১৫:১৭:২০
বিশ্বের বড় বড় প্রকল্প ও বিনিয়োগে যুক্ত হয়েছে তুরস্ক।বিশ্বের ১০টি বড় অর্থনীতির একটি হওয়ার আশা থেকেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।
দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এমন দাবি করেছেন। দেশটির সরকারি বার্তা সংস্থা আনাদুলুর এমন খবর দিয়েছে।
পূর্ব মালাতইয়া প্রদেশে একটি সেতুর উদ্বোধন অনুষ্ঠানে তিনি আরও বলেন, আমাদের দেশকে বিশ্বের বড় ১০টি অর্থনীতির একটিতে পরিণত করতে আমরা বিভিন্ন প্রকল্পে বিপুল বিনিয়োগ করেছি।
এরদোগান বলেন বিশ্বের বড় বড় প্রকল্পের অর্ধেকের বেশি তুরস্ক বাস্তবায়ন করছে।তিনি বলেন, ভবিষ্যতে মহাকাশ, হাই-টেক ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির পথে এগিয়ে যাবে তুরস্ক।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














