মরক্কোয় বৃষ্টির পানিতে ডুবে ২৮ জনের মৃত্যু
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০২-০৯ ১৪:৩৫:৫৩
মরক্কোয় একটি ভবনের ভূগর্ভস্থ তলার একটি কারখানায় বৃষ্টির পানিতে ডুবে অন্তত ২৮ জন মারা গেছেন। এছাড়া ঘটনাস্থল থেকে আরও ১৭ জনকে উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সময় সোমবার সকালে তাঞ্জিয়ের শহরে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে মরক্কো নিউজ জানিয়েছে, ওই কারখানাটিতে নামমাত্র মজুরিতে শ্রমিকদের দিয়ে হাড়ভাঙা পরিশ্রম করানো হতো। কয়েক দিনের ভারি বৃষ্টিপাতে জলাবদ্ধতা সৃষ্টি হলে ওই ভবনের বেজমেন্ট পানিতে তলিয়ে যায়। পানি জমে তিন মিটার উচ্চতা পর্যন্ত পৌঁছে যাওয়ার পর ওই কারখানাটি ডুবে যায়।
এ পর্যন্ত ২৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া ১৭ জনকে জীবিত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














