জান্তা সরকারের বিরুদ্ধে গণবিক্ষোভে উত্তাল মিয়ানমার
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০২-০৯ ১৮:৩৭:১৬
মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে জোরপূর্বক ক্ষমতা দখল করেছে দেশটির সেনাবাহিনী।দেশটির নেত্রী অং সান সু চি ও প্রেসিডেন্ট উইন মিন্তকে আটকের পর রিমান্ডে নেয় দেশটির সামরিক শাসকরা। প্রথমে বিক্ষোভের মাত্রা কম থাকলেও দিন যত গড়াচ্ছে তত বিক্ষুব্ধ হচ্ছে সাধারণ মানুষ। জান্তা সরকারের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে দেশটির হাজার হাজার শেণিপেশার মানুষ। এদিকে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন শহরে গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে।
আজ মঙ্গলবার রাজধানী নেপিদোতে হাজার হাজার মানুষ বিক্ষোভে নামে। কিন্তু আগে থেকে সমাবেশ নিষিদ্ধ থাকায় পুলিশ বাধা দেয়। ফলে উভয়ের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এক পর্যায়ে রণক্ষেত্রে পরিণত হয় নেপিদো।
এ ব্যাপারে গার্ডিয়ান জানিয়েছে, পুলিশ বিক্ষোভকারীদের দমাতে রাবার বুলেট নিক্ষেপ করে। পাশাপাশি জলকামান দিয়ে পানি ছোড়া হয় বিক্ষোভকারীদের ওপর। বিক্ষোভকারীরাও পুলিশের ওপর হামলা চালান। তারা হাতের কাছে বোতল, লাঠি যা পেয়েছেন তা-ই ছুড়ে মারছেন পুলিশের দিকে।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














