শপিংমলে প্রতিদিন যেভাবে বোকা হচ্ছেন আপনি!

আপডেট: ২০১৬-০১-০৩ ২১:৪৫:২৩


maxresdefaultশপিংমল এই প্রজন্মের কাছে মার্কেটিং করার সব থেকে আদর্শ জায়গা। কিন্তু এই মলগুলি নিজেদের মুনাফা লাভের জন্য রোজ বোকা বানায় ক্রেতাদের। কিভাবে বুঝতে পারছেন না তো?

তাহলে দেখুন শপিং মল সম্পর্কে নিচের কিছু অজানা তথ্য:

১. শপিং মলের আকৃতি
শপিংমলগুলিকে এমন প্ল্যান করে সাজানো হয় যেখানে কম মানুষ থাকলেও দেখলে আপাত দৃষ্টিতে মনে হয় অনেক ভিড়। সরু সরু গলি করে সেভাবেই সাজানো হয় মলগুলিকে।

২. শপিং কার্ট
শপিং করার পরে যে গাড়িটিতে পণ্য রেখে হাত দিয়ে ঠেলে আপনি কাউন্টারের দিকে এগিয়ে যান তার হাতলেই রয়েছে বিষাক্ত ব্যাক্টেরিয়া। যার নাম ই.কোল ব্যাক্টেরিয়া। এগুলি বিষাক্ত করতে পারে আপনার পণ্যকেও।

retailers-in-rush

৩. পণ্যের সজ্জা
দামি পণ্যগুলিকে শপিংমলে ক্রেতাদের চোখের সামনের সারিতে সাজিয়ে রাখা হয়। যাতে সেগুলি খুব সহজেই চোখে ও হাতে পরে এবং আপনাকে আকৃষ্ট করে। নিচের ও উপরের সারিতে রাখা হয় অপেক্ষাকৃত কম দামি পণ্যগুলি।

৪. সুন্দর গান
শপিং মলে এমন কিছু সুন্দর ও আকর্ষনিয় গান চালিয়ে রাখা হয় যা আপনাকে মুগ্ধ করে রাখে। আপনি বুঝতেও পারেন না আপনি কত সময় কাটাচ্ছেন মলে। এইভাবে মলগুলি ক্রেতাদের আকর্ষণ করে ও বেঁধে রাখে।

৫. শপিং কার্টের আকার
শপিং মলের পণ্য লোড করার গাড়িটিকে বড়ো আকৃতির করা হয়। কারণ, আপনি তাতে পণ্য রাখলেও মনে হবে আরও কিছু নেওয়া যাবে। আর তাই আপনি আরও বেশি পণ্য নেয়ার ইচ্ছা করতে পারেন।

সানবিডি/ঢাকা/রাআ