হামাসের শীর্ষ নেতাকে আটক করল ইসরাইলি সেনারা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০২-১০ ১৯:৫৭:০৬
অধিকৃত পশ্চিম তীরে অভিযান চালিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের এক শীর্ষ নেতাকে তুলে নিয়ে গেছে ইসরাইলি বাহিনী।
মঙ্গলবার জেনিন এলাকায় নিজ বাসা থেকে খালেদ আল-হজকে তুলে নেওয়া হয়। তার স্ত্রীর বরাতে এ খবর দিয়েছে আনাদোলু এজেন্সি।
৫৫ বছর বয়সি হামাসের নেতা আল-হজের আগেও আটক হন। জীবনের ১৫টি বছর ইসরাইলি কারাগারেই কাটাতে হয় তাকে। মুক্তির এক বছরের মাথায় আবারও আটক হলেন।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














