সু চির আরেক ঘনিষ্ঠ সহযোগী গ্রেফতার

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০২-১১ ১৪:২২:১৮


মিয়ানমারের সামরিক বাহিনী কর্তৃক ক্ষমতাচ্যুত স্টেট কাউন্সিলর অং সান সু চির ঘনিষ্ঠ সহযোগী কেউ টিন্ট সোইকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির এক কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।

এমন এক সময় এই আটকের খবর এসেছে, যখন মিয়ানমারের জেনারেলদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

আটক কেউ টিন্ট স্টেট কাউন্সিলর সু চির অধীন মন্ত্রিসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির তথ্য বিষয়ক কমিটির সদস্য কেই টোই বলেন, কিউ টিন্টসহ সু চির দলের চারকর্মীকে রাতে বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছে।

সানবিডি/এনজে