আশ্রয়ণ প্রকল্পে আরও হাজার কোটি টাকা ছাড়ের ঘোষণা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০২-১১ ১৫:৫৮:০৫
দেশজুড়ে গৃহহীন পরিবারগুলোকে জমিসহ বাড়ি করে দেয়ার জন্য আশ্রয়ণ প্রকল্পে আরও এ হাজার কোটি টাকা ছাড়ের ঘোষণা দিয়েছে সরকার।
আজ বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সম্প্রতি অনুষ্ঠিত হওয়া চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে এ তথ্য জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় তিনি বলেন,চলতি মুজিববর্ষে কোনো মানুষ গৃহহীন থাকবে না। আমরা ৮ লাখ পরিবারকে বাড়ি করে দেয়ার জন্য কাজ করছি। এরই মধ্যে ৭০ হাজার পরিবারকে জমিসহ পাকা ঘর করে দেয়া হয়েছে। আজই আরও এক লাখ পরিবারকে জমিসহ ঘর করে দেয়ার জন্য এক হাজার কোটি টাকা ছাড় করা হয়েছে।
প্রধানমন্ত্রী চসিকের নবনির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্দেশে বলেন, আপনাদের এলাকায় গৃহহীন থাকলে তার তালিকা করে পাঠান। কেউ যেন গৃহহীন না থাকে, খেয়াল রাখতে হবে।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














