আটক করা ইরানের তেল বেচে দিল যুক্তরাষ্ট্র
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০২-১১ ১৭:৩৯:২৪
ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার পর গত বছর দেশটির বেশ কয়েকটি ট্যাংকার আটক করে বিপুল পরিমাণ তেল বাজেয়াপ্ত করেছিল যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে সেই তেলের ১০ লাখ ব্যারেল বিক্রি করে ফেলেছে মার্কিনিরা। এছাড়া, ইরানি তেল নিয়ে সম্প্রতি আরো একটি জাহাজ যুক্তরাষ্ট্রের দিকে রওয়ানা দিয়েছে বলে খবর এসেছে।
ইরানের পারমাণবিক কর্মসূচির জেরে দেশটির ওপর শক্ত নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইরানি বেশ কয়েকটি সংগঠনকে ‘সন্ত্রাসী’ তকমাও দিয়েছে তারা। যদিও মার্কিনিদের এসব অভিযোগ অস্বীকার করেছে তেহরান। তারপরও দুই দেশের মধ্যে গত কয়েক দশক ধরে চলমান দ্বন্দ্ব সাম্প্রতিক বছরগুলোতে আরো তীব্র হয়ে উঠেছে।
গত বছর ইরান ১০ লাখ ২০ হাজারের বেশি ব্যারেল গ্যাসোলিনসহ ইরানের চারটি ট্যাংকার জ্বালানি তেল ভেনেজুয়েলায় পাঠাচ্ছিল।
ইরানের এই ট্যাংকারগুলো থেকে জব্দ করা সব তেল অন্য জাহাজে সরিয়ে তা বিক্রির জন্য যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। তেল বিক্রির এই অর্থ ‘রাষ্ট্রসমর্থিত সন্ত্রাস’-এ ক্ষতিগ্রস্তদের সাহায্য তহবিলে পাঠানোর কথা রয়েছে। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ইরানি জ্বালানি তেল দখলের সবচেয়ে বড় ঘটনা এটাই।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














