কাবুলে জাতিসংঘের গাড়িবহরে হামলায় নিহত ৫

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০২-১২ ১৪:২৯:৪৭


আফগানিস্তানের রাজধানী কাবুলের উপকন্ঠে জাতিসংঘের একটি গাড়িবহরে হামলায় অন্তত পাঁচজন প্রাণ হারিয়েছেন। নিহতরা সবাই আফগান নিরাপত্তা বাহিনীর সদস্য। তারা জাতিসংঘের ওই গাড়িবহরের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। খবর রয়টার্সের।

এ ব্যাপারে জানা গেছে জানা, বৃহস্পতিবার কাবুল থেকে প্রায় ৬০ কিলোমিটার পূর্বে সুরোবি জেলার তাং-এ-হাব্রেশিম এলাকায় জাতিসংঘের গাড়িবহরে হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় এক গাড়িচালক নিহত হলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এতে প্রাণ হারান গাড়ির আরও চার আরোহী।

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএএমএ) টুইটারে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, আফগানিস্তানের জাতিসংঘ পরিবার আজকের ঘটনায় আফগান নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে।

সানবিডি/এনজে