ঢাবিতে ভূমিকম্পে ১৮ আহত

আপডেট: ২০১৬-০১-০৪ ১১:৩৪:১৩


dh20150630221524

সোমবার ভোর ৫টা ৫মিনিটে অনুভূত হওয়া ভূমিকম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১৮ শিক্ষক-শিক্ষার্থী আহত হয়েছেন।

আহতদের মধ্যে ঢাবির জসিম উদ্দীন হলের দু’জন,  বঙ্গবন্ধু হলের দু’জন, সূর্যসেন হলের দু’জন ও জিয়া হলসহ বিভিন্ন হলের শিক্ষক ছাত্র রয়েছে।

তারা সবাই আতঙ্কগ্রস্ত অবস্থায় ভবন থেকে নিচে নামতে গিয়ে আহত হন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সর্বশেষ গত ২৫ এপ্রিল অনুভূত হওয়া ভূমিকম্পে ঢাবির ঝুঁকিপূর্ণ ভবনে ফাটল দেখা দেয়।