কুখ্যাত গুয়ান্তানামো বে কারাগার বন্ধ করতে চান বাইডেন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০২-১৩ ১৮:৪০:১৫
মার্কিন নতুন প্রেসিডেন্ট জো বাইডেন তার মেয়াদ শেষ হওয়ার আগেই কুখ্যাত গুয়ান্তানামো বে কারাগার বন্ধ করতে চান।সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনও একই সুরে কথা বলেছিল। কিন্তু ওবামা প্রশাসন সে সময়ে এ লক্ষ্য পূরণে ব্যর্থ হয়।
এক সংবাদ সম্মেলনে বাইডেনের আমলে এই কারাগার বন্ধের সম্ভাব্যতা নিয়ে প্রশ্ন করা হলে হোয়াইট হাউস মুখপাত্র জেন পাসাকি বলেন, ‘নিশ্চিতভাবে এটাই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য।’ জাতীয় নিরাপত্তা পরিষদের মাধ্যমে প্রশাসন এ লক্ষ্যে কাজ করছে বলেও জানান জেন পাসাকি।
গুয়ান্তানামো বে কারাগারে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসবিরোধী যুদ্ধের সঙ্গে জড়িতদের বন্দি রাখা হয়েছে। এর মধ্যে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর হামলার স্বঘোষিত মূল হোতা খালেদ শেখ মোহাম্মদও রয়েছেন।
এখানে এখনও ৪০ জন বন্দি রয়েছে। ৯/১১ হামলার পর তৎকলীন প্রেসিডেন্ট জর্জ বুশের সময় মার্কিন সেনাবাহিনী কিউবার পূর্বাঞ্চলে এ কারাগার প্রতিষ্ঠা করে।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














