ফের বাড়ছে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০২-১৩ ২০:৫৮:২৫
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ফের শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছুটি ১৫ দিন নাকি ৩০ দিন বাড়ানো হবে সে বিষয়ে আগামীকাল রবিবার (১৪ ফেব্রুয়ারি) শিক্ষামন্ত্রণালয় থেকে ঘোষণা দেওয়া হতে পারে।
এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একজন অতিরিক্ত সচিব বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর বিষয়টি প্রধানমন্ত্রীর কাছ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি চলমান ছুটি আরো বাড়াতে ইঙ্গিত দিয়েছেন। এ কারণে আগামী ১৫ বা ৩০ দিন নতুন করে ছুটি বাড়ানোর প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে। প্রধানমন্ত্রী সম্মতি দিলে তা পাস করা হবে।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














