মিসরের প্রাচীন মসজিদে জিনের আতঙ্ক!
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০২-১৪ ১৪:৪৯:২৫
পিরামিডের দেশ মিশরের ত্রয়োদশ শতাব্দীর একটি প্রাচীন মসজিদ থেকে ‘জিন’ তাড়াতে সরকারের সহাতৈা চেয়েছেন এলাকাবাসী।
পুরাতন এই মসজিদটি মামলুক সুলতান আল জাহির বায়বার্স বিন আব্দুল্লাহ আল বিনদাকারির শাসনামলে ১২৭২ থেকে ১২৭৪ মধ্যে নির্মাণ করা হয়। খবর আরব নিউজের।
সেই সময়ে মামলুক সুলতান আল জাহির তখন ক্রস্যাডার ও মঙ্গলীয়দের বিরুদ্ধে লড়াই করে সফল হন।
কয়রোর উত্তরাঞ্চলে অবস্থিত প্রাচীন ওই মসজিদের সামনের একটি গভীর কূপ আছে। সেখানে জিন আছে মনে করে কেউ এটির সামনে যান না শতাব্দীর পর শতাব্দী ধরে।
স্থানীয় বাসিন্দাদের ধারণা, এই কূপের মধ্যে লুকিয়ে রাখা হয়েছে মহামূল্যবান গুপ্তধন। আর এগুলো পাহারা দিচ্ছে কথিত ওই জিন।
এ কারণে কেউ ওই কুয়ার সামনে যান না। তাদের ধারণা, কুয়ায় নামলে আর প্রাণ নিয়ে ওপরে ওঠা যাবে না। জিন তাদের মেরে ফেলবে।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














