মিয়ানমারে বিক্ষোভ

সামরিক বাহিনী ক্ষমতা পাকাপোক্ত ও দীর্ঘ করতে নানা উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২১-০২-১৫ ১১:৪৮:০৩


মিয়ানমারের দখলদার সামরিক বাহিনী ক্ষমতা পাকাপোক্ত ও দীর্ঘ করতে আরও উদ্যোগী হয়েছে। বিক্ষোভ ঠেকাতে সড়কে সড়কে সাঁজোয়া যান মোতায়েন করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদের কণ্ঠ রোধ করতে ইন্টারনেট বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। বিবিসির খবরে এ তথ্য উঠে এসেছে।

সোমবার মিয়ানমারের প্রধান প্রধান শহরগুলোতে সেনাবাহিনীর সাঁজোয়া যান টহল দিতে দেখা গেছে।

ইয়াঙ্গুনে স্যুলে প্যাগোডার সামনে সেনাবাহিনীর চারটি জলবাহী কামান দেখা যায়। এই স্থানটি বিক্ষোভকারীদের কেন্দ্রস্থল। সোমবারও কিছু বিক্ষোভকারী এখানে জড়ো হতে শুরু করেছিলেন।