মিয়ানমারে বিক্ষোভ দমনে গুলি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০২-১৫ ১৪:১৮:৪০
মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে দেশটিতে চলা গণবিক্ষোভ দমনে দিন দিন খড়গহস্ত হচ্ছে জান্তা বাহিনী। রোববার বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিতে নিরাপত্তা বাহিনী গুলি চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।
দেশটির বড় বড় নগরীতে রাস্তায় সাঁজোয়া যান টহল দিতে শুরু করেছে।
বিক্ষোভের নবম দিনে রোববার উত্তরাঞ্চলের কাচিন রাজ্যে গুলি চালিয়েছে সেনাবাহিনী। কাচিন রাজ্যের মিতকিনা শহরে নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের সময় গুলির শব্দ শোনা গেছে। সেখানে পাঁচজন সাংবাদিককে আটক করার খবর পাওয়া গেছে।
দেশটির এই অবস্থা দেখে জাতিসংঘের এক কর্মকর্তা অভিযোগ করেছেন, সেনাবাহিনী ‘যুদ্ধ ঘোষণা’ করেছে।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














