পাপুলের সংসদ সদস্য পদ বাতিল
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০২-২২ ১৮:০৪:২১
কুয়েতের আদালতে সাজাপ্রাপ্ত বাংলাদেশের এমপি কাজী শহিদ ইসলাম পাপুলের সংসদ সদস্য পদ বাতিল করে লক্ষ্মীপুর-২ সংসদীয় আসন শূন্য ঘোষনা করা হয়েছে।
সোমবার (২২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে তার সংসদ সদস্য পদ বাতিল করে লক্ষ্মীপুর-২ সংসদীয় আসন শূন্য ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান স্বাক্ষরিত লেজিসেলেটিভ সাপোর্ট উইংয়ের আইন শাখা-২ এর এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুয়েতের ফৌজদারী আদালতে গত ২৮ জানুয়ারি ২০২১ তারিখে ঘোষিত রায়ে নৈতিক স্থলনজনিত ফৌজদারী অপরাধে চার বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হওয়ায় ২৭৫ লক্ষ্মীপুর-২ হতে নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ শহিদ ইসলাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৬ (২) (ঘ) অনুচ্ছেদ অনুযায়ী রায় ঘোষণার তারিখ হতে তার আসন (লক্ষ্মীপুর-২) শূন্য হয়েছে।
গণপ্রজতন্ত্রী বাংলাদেশের জাতীয় সংসদের কার্যপ্রণালী-বিধির ১৭৮ (৪) বিধি অনুযায়ী ২৭৫ লক্ষ্মীপুর-২ হতে নির্বাচিত সংসদ সদস্যের আসন শূন্য সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হলো।
সোমবার (২২ ফেব্রুয়ারি) সংসদ সচিবালয়ের এই বিজ্ঞপ্তিটি গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














