চীনের সঙ্গে চুক্তি বাতিল করল জাপানি ১২ কোম্পানি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০২-২৪ ১৫:১৭:৩৪
চীনের জিনজিয়াং প্রদেশে মুসলিম সম্প্রদায়ের উপর মানবাধিকার লঙ্ঘনের খবর দেশটির রপ্তানি নেতৃত্বাধীন অর্থনীতিকে আঘাত করতে শুরু করেছে। জিনজিয়াংয়ে উইঘুর মুসলিমদের জোরপূর্বক শ্রম থেকে উপকৃত হচ্ছে বলে মনে করা চীনা কোম্পানির সঙ্গে ব্যবসায়িক চুক্তি বাতিল করেছে জাপানের ১২ কোম্পানি।
এর আগে, জাপানি কোম্পানিগুলো জানিয়েছিল, উইঘুর সম্প্রদায়ের জোরপূর্বক শ্রম ব্যবহারের অভিযোগ সত্য হলে তারা তাদের চীনা ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে। খবর কিয়োডো নিউজের
জিনজিয়াং থেকে পণ্য আমদানির ওপর যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের নিষেধাজ্ঞার পর চীনা কোম্পানির মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে ব্যবস্থা নিতে চাপ বাড়ছে জাপানের ওপর।
মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ করে আসছে, সন্ত্রাস দমনের নামে ২০১৭ সাল থেকে জিনজিয়াংয়ে প্রায় ১০ লাখ উইঘুর ও অন্যান্য মুসলিম সম্প্রদায়ের লোকজনকে ক্যাম্পে আটক রেখে নির্যাতন চালাচ্ছে চীন সরকার। তারা তাদের কাজ করতে বাধ্য করছে।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














