গাঁজার ফার্ম দিয়ে প্রাক্তন বক্সার এখন কোটি পতি!

আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২১-০২-২৬ ১৪:৩০:২৭


অবিশ্বাস্য মনে হলেও বিষয়টি সত্যি। টাইসন বক্সিং ক্যারিয়ারে একসময় বিপুল অংকের টাকা আয় করতেন। হেভিওয়েট এই বক্সারের অবসরের পর ব্যবসা নিয়ে অনেক জল্পনা-কল্পনা ছিল।

টাইসন এবার নতুন ব্যবসা হিসেবে গাঁজাচাষি ও ব্যবসায়ী হয়ে গেলেন। তখন থেকে তিনি বনে গেলেন। গাঁজা বেচেই মাসে পাঁচ লাখ ডলার অর্থাৎ সোয়া ৪ কোটি টাকার বেশি আয় তার।

ক্যারিয়ারের বিভিন্ন সময় ধর্ষণ, মাদকসহ নানা অভিযোগ ওঠে টাইসনের বিরুদ্ধে। সেজন্য দর্শকপ্রিয় ‘আয়রন মাইক’ থেকে জুটেছিল ‘দ্য ব্যাডেস্ট ম্যান অন দ্য প্ল্যানেট’ কুখ্যাতি।

টাইসন প্রতিষ্ঠিত গাঁজা চাষের কোম্পানির নাম ‘টাইসন র‍্যাঞ্চ’। এবার আর বেআইনি কিছু করছেন না তিনি। কারণ ১৬ হেক্টর জমির ওপর গড়ে ওঠা গাঁজার ফার্মটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। এই রাজ্যে গাঁজার ব্যবহার বৈধ।

২০১৬ সালের নভেম্বর থেকে ২১ বছরের বেশি বয়সীদের জন্য ক্যালিফোর্নিয়ায় গাঁজার বৈধতা দেয়া হয়। শুধু ব্যবসাই নয়। মন চাইলে নিজের ফার্মে উৎপাদিত ফসল পরখ করতেও ভুল করেন না টাইসন।

নিজের ফার্মে উৎপাদিত গাঁজার গুণে মুগ্ধ হয়ে নিজেকে টাইসন দাবি করছেন ‘সেরা গাঁজার প্রস্ততকারক’ হিসেবে। ক্যারিয়ারে মোট ৫৮টি ফাইটে লড়ে এর ৫০টিতেই জয় পান টাইসন, হেরেছেন ৬টিতে।

প্রাক্তন এই মার্কিন বক্সার মাইক টাইসন ক্যারিয়ারে আয় করেছিলেন ৫৮ কোটি ৪০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় ৪ হাজার ৯৫০ কোটি টাকারও বেশি।