মিয়ানমারে পুলিশের গুলিতে ২ বিক্ষোভকারী নিহত
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০২-২৮ ১৫:১৫:৫৯
সম্প্রতি মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক দেশটিতে হওয়া অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে গুলি চালিয়েছে পুলিশ। এঘটনায় দুই বিক্ষোভকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। স্থানীয় সংবাদমাধ্যম ও একজন রাজনীতিবিদ এ কথা জানিয়েছেন।
এ ব্যাপারে মিয়ানমারের রাজনীতিবিদ কিয়া মিন হিটেক রয়টার্সকে জানিয়েছেন, দাউই শহরের বিক্ষোভে গুলি চালিয়ে পুলিশ একজনকে হত্যা করেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহতও হয়েছেন। একইসঙ্গে স্থানীয় সংবাদমাধ্যমও জানিয়েছে, একজন নিহত হয়েছেন এবং ১২ জনের বেশি আহত হয়েছেন।
দেশটির প্রধান শহর ইয়াঙ্গুনেও গুলি চালিয়েছে পুলিশ। এতে এক আন্দোলনকারীর বুকে গুলি লেগেছে। মুহূর্তেই তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। স্থানীয় সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














